ওষখাইন পাক পঞ্জতন শাহ আলি রজা (রা.) ট্রাস্টের প্রস্তুতি সভা

| শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৯:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চান্দগাঁও মোহরার সুরুফ খান চৌধুরী বাড়ি শাহ আলী রজা (রা.) খানকা শরীফে ওষখাইন আলী নগর দরবার শরীফের অঙ্গ সংগঠন ওষখাইন পাক পঞ্জতন শাহ আলি রজা (রা.) ট্রাস্টের ব্যবস্থাপনায় ওষখাইন আলী নগর দরবার শরীফ বড় মিয়া রশীদ মঞ্জিলে সাজ্জাদানশীন পীরজাদা শাহসুফি মুহাম্মদ ইলিয়াছ রজা (মা.জি.)’র সভাপতিত্বে পবিত্র জশ্নে জুলুছ ঈদে মিলাদুন্নবী (.) প্রস্তুতি সভা গত ১৭ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন ওষখাইন আলি রজা (রা.) আলিম মাদ্রাসার মহাপরিচালক শাহজাদা মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের চাঁদ মিয়া। আরও উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা মুহাম্মদ নেছার মিয়া প্রমুখ। আগামি ২৫ আগস্ট পবিত্র জশসে জুলুসে ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে ওষখাইন পাক পঞ্জতন শাহ আলি রজা (রা.) ট্রাস্টের ব্যবস্থাপনায় পীরজাদা শাহসুফি মুহাম্মদ ইলিয়াছ রজার (মা.জি.) নেতৃত্বে ওষখাইন আলী নগর দরবার শরীফ হতে পটিয়া শান্তিরহাট, চাঁন্দগাও মোহরা, উরকিরচর, বুড়িশ্চর, নোয়াপাড়া পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। উক্ত জশনে জুলুছে সবাইকে দলে দলে যোগদান করতে ওষখাইন পাক পঞ্জতন শাহ আলি রজা (রা.) ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে আহবান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় দুস্থদের মাঝে চাল বিতর
পরবর্তী নিবন্ধহাজী ক্যাম্প একাদশ ক্লাবের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা