ওমানে মৃত্যুর ১০ দিন পর দেশে এলো লাশ

রাউজান প্রতিনিধি | শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

ওমানের কর্মস্থলে পাঁচতলা থেকে পড়ে গত ৯ অক্টোবর মারা যান মো. নুরুল আবছার নামের রাউজানের এক প্রবাসী। মৃত্যুর ১০ দিন পর গত বৃহস্পতিবার রাতে তার লাশ আসে গ্রামের বাড়িতে। কফিনবাহী অ্যাম্বুলেন্স গ্রামের প্রবেশ করলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে আকাশ বাতাস। শেষবারের মতো এই রেমিট্যান্স যোদ্ধাকে দেখতে ভিড় করেন এলাকার অসংখ্য মানুষ। পরে রাতেই নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। প্রবাসী নুরুল আবছার উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মমতাজুল হকের একমাত্র সন্তান।

স্থানীয়রা জানিয়েছেন, নুরুল আবছার এক ছেলে ও তিন কন্যার ভবিষ্যৎ চিন্তায় পরিবারের মায়া ছেড়ে প্রবাসী হয়েছিলেন বছর কয়েক আগে। অনেকটা নিঃস্ব পরিবারটির হাল ধরার মত এখন কেউ নেই। কারণ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে ৫শ লিটার মদসহ আটক ১১
পরবর্তী নিবন্ধআজ প্রয়াসের কেবিনেট সভা