মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ আহাদ গত রোববার দিবাগত রাত ২ টা ১১ মিনিটে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
মরহুমের নামাজে জানাযা গতকাল সোমবার সকাল ১০টায় দামপাড়াস্থ জহুর আহমদ চৌধুরীর বাসভবন সম্মুখ চত্বরে অনুষ্ঠিত হয়। এরপর হবিগঞ্জে তাঁর পারিবরিক কবরস্থানে দাফন করা হয়। এম এ আহাদের ইন্তেকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।










