এবার ঈদে শঙ্খশুভ্র পাত্র | বুধবার , ১৯ মে, ২০২১ at ১১:০৯ পূর্বাহ্ণ ঈদ তো খুশির, প্রাণের, তবু থাকতে হবে সাবধানে, কারণটা যে অতিমারী ভিড় করেছে সবখানে। মুখে সবার মুখোশ আঁটা থাকছি সবাই তফাতে, ঈদটা কাটুক ঘরে-ঘরেই নয় সে মিছিল, সভাতে। ঈদে সাহস রাখব মনে উঠব কেন আঁতকে, এসো, সবাই ভালোবাসি রাতে ঈদের চাঁদকে।