এপেক্স জেলা ক্লাবের চেঞ্জওভার অনুষ্ঠান

| সোমবার , ৪ মে, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

এপেক্স বাংলাদেশ জেলা৩ এর আওতাধীন তিনটি ক্লাবের যৌথ চেঞ্জওভার (পালা বদল) অনুষ্ঠান চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। গত ১ মে আগ্রাবাদ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহসভাপতি এপে. মো. নুরুল আমিন চৌধুরী আরমান এবং অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ কবির উদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন এপে. মো. লিয়াকত আলী, ডা. এ এস এম শওকতুল ইসলাম, অধ্যাপক মো. আবু জাফর চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা৩ এর গভর্নর ইঞ্জিনিয়ার মো. মহসিন ও জেলা সেক্রেটারী মো. আরিফ খান। সভাপতিত্ব করেন সদ্য অতীত জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসান।

এপেক্স ক্লাব অব পটিয়া, এপেক্স ক্লাব অব আগ্রাবাদ ও এপেক্স ক্লাব অব চট্টগ্রামের যৌথ আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপে. মো. জসিম উদ্দিন, মো. আবু হেনা, মো. আরিফ খান, মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, মো. আব্দুল্লাহ ফারুক রবি, মো. নাঈম উদ্দিন আলমদার, মো. আব্দুর রহিম খন্দকার, নাফিস করিম চৌধুরী, এ এস এম সরোয়ার উদ্দিন, ফরিদা ইয়াসমিন চৌধুরী, নিলুফার ইয়াসমিন, মো. আসহাব উদ্দিন সিরাজী, মো. জুনায়েদ, মো. মোজাম্মেল হক, মো. সালাউদ্দিন শিশির প্রমুখ। উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, অ্যাডভোকেট ইমরান ফারুকী, ইঞ্জিনিয়ার দাউদ, মো. সুজন, শারমিন সুলতানা, সৈয়দা আফিয়াত, সৈয়দা নাজিয়াত, সৈয়দা জোহনাত, মো. নাজিম উদ্দিন, রাকিব মিয়া, হুমায়ুন কবির, মোহাম্মদ বোরহান ও আতিকুর রহমান। প্রধান অতিথি বলেন, এপেক্স বাংলাদেশ তৃণমূল পর্যায় থেকে দেশের উন্নয়ন ও মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনটি যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ রক্ষা, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর আগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সদরঘাট এলাকায় নৌকার মাঝি ও ঘাট শ্রমিকদের মাঝে গামছা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে ক্লাব নেতৃবৃন্দকে নিয়ে কর্ণফুলী নদীতে নৌবিহারের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরায়পুরে বিনামূল্যে হুইলচেয়ার ও ওয়াকিং স্ট্রেচার বিতরণ
পরবর্তী নিবন্ধমির্জাপুরে দোকানের তালা কেটে বৈদ্যুতিক মোটর চুরি