ঋত্বিককুমার ঘটক স্মারক বক্তৃতা আজ

| শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের যৌথ আয়োজনে ঋত্বিককুমার ঘটক স্মারক বক্তৃতা আজ সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। তৃতীয়বারের মতো এই স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের বক্তৃতায় ‘ঋত্বিক ঘটক : জীবন, চিন্তা ও শিল্পভাষার দার্শনিক অনুসন্ধান’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. মাছুম আহমেদ।

অভিসন্দর্ভ আকারে লিখিত প্রবন্ধটি গ্রন্থাকারে এই দিন প্রকাশিত হবে এবং উপস্থিত দর্শকশ্রোতাদের হাতে উপহার হিসেবে গ্রন্থটি প্রদান করা হবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গাদের জিনের শিকড় মিয়ানমার ও পূর্ব এশিয়া
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রকোপ