উল্টো রথযাত্রা আজ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৭ জুন, ২০২৩ at ১০:১১ পূর্বাহ্ণ

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শেষ হচ্ছে আজ। উল্টো রথ টানার মধ্য দিয়ে ৮ দিনব্যাপী এই উৎসবের শেষ হবে। রথযাত্রা উৎসব গত ২০ জুন শুরু হয়।

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

উল্টো রথযাত্রা উপলক্ষে আজ মঙ্গলবার বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ। ইসকন উল্টো রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা বের করবে।

পূর্ববর্তী নিবন্ধমহানগর আ.লীগের কার্যনির্বাহী কমিটির সভা আজ
পরবর্তী নিবন্ধগোসল করতে নেমে পুকুরে ডুবে গৃহবধূর মৃত্যু