উত্তর পতেঙ্গায় পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

| বুধবার , ১৫ জুলাই, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

উত্তর পতেঙ্গাতে পানিবন্দি ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যুবদল। সোমবার (১৩ জুলাই) উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ডের হিন্দুপাড়া ১ ও ২ নং গলির ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তারা শুকনো খাবার বিতরণ করেন। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন জানান, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে আরও অনেক অসহায় এবং পানিবন্দি পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ডের হিন্দু পাড়া ১ ও ২নং গলির পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা মোহাম্মদ ইকবাল, ইয়াছিন আজাদ, আলমগীর হোসেন জুয়েল, জিলহজ্জ শাকিল, মাসুদ রানা, মামুনুর রশিদ, জিসু দত্ত, রান্টু দত্ত, রাজন দাস, মিন্টু ধর, মাসুদ প্রমুখ নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধআদালতে আত্মসমর্পণের পর কারাগারে প্রধান আসামি বখতিয়ার ফকির
পরবর্তী নিবন্ধদুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত