উত্তর জেলার এনসিপির বিক্ষোভ মিছিল

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদ

| শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির আহ্বায়ক মুহাম্মদ একরামুল হক, সদস্যসচিব আবদুল করিম টিপু, সাংগঠনিক সম্পাদক জাহেদুল করিম বাপ্পি, তানজিদ রহমান, যুগ্ম আহ্বায়ক ইয়াকুব ওয়াসিব, কে আই সাগর এবং কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক আরমান হোসাইনসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় ছাত্রশক্তি ও যুবশক্তির নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল থেকে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত রাজনৈতিক সহিংসতা, দমন–পীড়ন, নৈরাজ্য ও ক্ষমতার অপব্যবহারের যে অভিযোগগুলো রয়েছে, সেগুলোর নিরপেক্ষ তদন্ত ও আইনগত জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনগণের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে কোনো রাজনৈতিক শক্তির নৈরাজ্য মেনে নেওয়া হবে না।

বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিরও প্রতিবাদ জানিয়ে বলেন, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় যে চাপ সৃষ্টি হচ্ছে, তা বিবেচনায় নিয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করে এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনবীন মেলার জরুরি সভা
পরবর্তী নিবন্ধপোর্টেটের আয়োজনে বিশেষ সম্মাননা