নবীন মেলার জরুরি সভা

| শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

নবীন মেলার জরুরি সভা গতকাল শুক্রবার সভাপতি জামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে মেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় মেলার ৬০ বর্ষ পূর্তি হীরক জয়ন্তী পালনের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন–নাছির উদ্দীন, সুবীর কুমার নাথ, হারুন রশীদ, ডা. তাসলিম চৌধুরী, এ এন এম শফিউল আজিম মন্টি, অধ্যাপক সনজীব কুমার সেন, তারেকুল ইসলাম, তৌফিকুর রহমান তুষার ও আফরাজ আলম। সভায় বর্ণাঢ্য অনুষ্ঠানমালা পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতুলাতলী জামাই বাজার মার্কেটে অগ্নিকাণ্ড
পরবর্তী নিবন্ধউত্তর জেলার এনসিপির বিক্ষোভ মিছিল