চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করার লক্ষ্যে উইনার একাডেমিক কেয়ার এ অনুষ্ঠানের আয়োজন করে।
গত ২২ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটে চট্টগ্রামের ওয়েস্টার্ন পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক–শিক্ষিকা, স্থানীয় নেতৃবৃন্দ, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল ড. মোঃ মহিউল হক। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক বিশ্ব বিদ্যালয়ের এসিস্ট্যান্ট প্রফেসর ড. আব্দুল মোনায়েম মোহাম্মদ মাসরুর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ফিন্যান্স ডিরেক্টর মোঃ আজাদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইনার একাডেমিক কেয়ার নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার ফেরদৌস আরফিন। ১৮৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত ১৮৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। তাদের প্রত্যেককে ক্রেস্ট, সার্টিফিকেট, বই ও কলম উপহার দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উইনার একাডেমিক কেয়ারের পরিচালনা কমিটির সদস্য ফারুক এলাহি বাহাদুর ও ডাঃ নুরুল আমিন ইমন। প্রেস বিজ্ঞপ্তি।












