ঈমানী সমাবেশ ও সালাতু সালাম মাহফিল

| বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৯:৩৭ পূর্বাহ্ণ

ঈদে আজম, মহামহিম আহলে বাইত, খোলাফায়ে রাশেদীন, সাহাবায়ে কেরাম স্মরণে মীরসরাইয়ের মস্তাননগরের রহমানিয়া দরবার শরীফে গত ২৩ অক্টোবর সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত, হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত।

সমাবেশে ইমাম হায়াত বলেন, দয়াময় স্রষ্টা ও তাঁর মহান রাসুলের দান হিসেবে সব মানুষ প্রতিটি মানুষ তার নিজ জীবনের মালিক ও দুনিয়ার সম্মিলিত মালিক, যা ব্যতীত জীবনের স্বাধীনতা ও জীবনের দুনিয়া হয়না। দয়াময় স্রষ্টা ও তাঁর মহান রাসুল প্রদত্ত মুক্ত জীবনের মৌলিক ভিত্তি জীবনের আত্মমালিকানা ও প্রতিটি মানুষের দুনিয়ার সম্মিলিত মালিকানা লুণ্ঠিত হয়ে বস্তুবাদি জাতীয়তাবাদ ও অধর্ম উগ্রবাদের গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতার দাসত্ব শৃঙ্খলে মানবজীবন আজ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে আছে। জীবন ও মানবতার অস্তিত্ব রক্ষায় মানবসত্তা ও জীবনের আত্মমালিকানা এবং দুনিয়ার সম্মিলিত মালিকানার ভিত্তিতে মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার লক্ষ্যে জীবনের বিপ্লব বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সব মানুষের জন্য সময়ের অপরিহার্য কর্তব্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর জেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির সভা
পরবর্তী নিবন্ধফুটপাতে একদিনের ফুটফুটে নবজাতক