ঈদ মানে

আহসানুল হক | বুধবার , ১২ জুন, ২০২৪ at ৮:০৯ পূর্বাহ্ণ

ঈদ মানে তো হাসি–খুশি

ঈদ মানে তো সুখ

গলার সাথে গলা মেলানো

বুকের সাথে বুক !

ঈদ মানে তো নয় ভেদাভেদ

এক কাতারে সব

আনন্দ আর হৈ–হুল্লোড় ও

খুশির কলরব !

ঈদ মানে তো ঘোরাঘুরি

নেই তো বইয়ের পাঠ

বাবা –মায়ের নেই তো শাসন

হাতছানি দেয় মাঠ !

মজার মজার খাবার –দাবার

হয়না যে তার তুল

মা‘ও কেমন হয় যে উদার

ভুল ধরেনা ভুল !

পূর্ববর্তী নিবন্ধখুশির ডানা মেলে
পরবর্তী নিবন্ধআনন্দের ঈদ