বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত রাসুলুল্লাহ (দ🙂 এর রাজনৈতিক দর্শন শীর্ষক সেমিনার মাওলানা ফেরদৌস আলম খান আল কাদেরীর সভাপতিত্বে পটিয়াস্থ শহীদ হালিম লিয়াকত স্মৃতি মিলনায়তনে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বলেন, দেশে দেশে আজ অস্থিরতা ও হানাহানি চলছে। সাধারণ মানুষ আজ শান্তিতে নেই। অথচ মানুষ শান্তি চায়। মহানবীর (দ.) রাজনৈতিক দর্শন দেশ ও সমাজে অনুসৃত হলে দেশে শান্তি আসবে এবং জননিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। উপাধ্যক্ষ মাওলানা কাজী ইউনুস রিজভী ও মাওলানা মঈনুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট এম আবু নাছের তালুকদার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সচিব অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দীন আযহারী। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব মাওলানা কাজী সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সচিব এম মহিউল আলম চৌধুরী। বক্তব্য রাখেন সেমিনার প্রস্তুতি কমিটির আহবায়ক উপাধ্যক্ষ মাওলানা মফিজুর রহমান, জেলা ইসলামী ফ্রন্ট নেতা আলী হোসাইন, অধ্যক্ষ রফিকুল ইসলাম, মাওলানা মোখতার শিবলী, মাওলানা ইউসুফ জিলানী, দিদারুল ইসলাম মাষ্টার জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন তৈয়বি, ডা: নাজিম উদ্দীন, হাফেজ আব্দুর রহিম, মুহাম্মদ জসিম উদ্দিন, মাষ্টার আলী খান, মাওলানা কুতুব উদ্দিন, শায়ের মাসুম রেজা, ছাত্রসেনা নেতা আরিফ হোসাইন সবুজ, মোজাম্মেল হক শাহেদ প্রমুখ। পরে মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












