ইসরায়েলের একের পর এক খ্রিস্টান বিরোধী কর্মকাণ্ডের নিন্দা ফ্রান্সের

| রবিবার , ৩ মে, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁনোয়েল বারো বলেছেন, হোলি ল্যান্ড বা পবিত্র ভূমিতে সমপ্রতি বহুগুণে বেড়ে যাওয়া খ্রিষ্টানবিরোধী কর্মকাণ্ড তার দেশ আর কোনোভাবেই সহ্য করতে পারে না। খবর বিডিনিউজের।

পশ্চিম জেরুজালেমে এক ফ্রেঞ্চ ক্যাথলিক নানের ওপর নির্মম হামলার ঘটনা তিনি বিশেষভাবে উল্লেখ করেন, যে ঘটনা গত কয়েকদিন ধরে অনলাইনঅফলাইনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে, বলছে আল জাজিরা। বৃহস্পতিবার ইসরায়েলি পুলিশ ওই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। যাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ওই নানকে অনুসরণ করার পর তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন, তারপর হেঁটে খানিকটা দূরে চলে যান, কিন্তু কিছুক্ষণ পরই আবার ফিরে এসে মাটিতে পড়ে থাকা নানকে লাথি মারেন। ঘটনায় ফরাসী ওই নান মাথায় আঘাত পেয়েছেন বলে জানা গেছে। হামলাকারী ব্যক্তি ইসরায়েলি ইহুদি বলে একাধিক গণমাধ্যম পরে নিশ্চিত করে। ভারতে ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত ড্যানিয়েল কারমোন এই হামলাকে ইহুদি সন্ত্রাসবাদ বলে আখ্যাও দিয়েছেন, জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদোলু। যে এই জঘন্য কাজ করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার শাস্তি যেন হয় দৃষ্টান্তমূলক, বলেছেন ফরাসী পররাষ্ট্রমন্ত্রী বারো। তিনি আঘাত পাওয়া নানের দ্রুত সুস্থতাও কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধমে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধস্ট্রংরুম ঘিরে উত্তেজনা, পালা করে পাহারা