ইলেক্ট্রো মার্ট এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসে দুটি স্বীকৃতি পেয়েছে

| মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ at ৭:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশে কনকা, গ্রি এবং হাইকো ইলেকট্রনিঙ পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট গ্রুপ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস জিতেছে। সমপ্রতি ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয় এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস। বাংলাদেশে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদানের জন্য ৫৯টি টেকসই ব্র্যান্ড উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এসডিজি অর্জনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারটি প্রদান করা হয়েছে। বাংলাদেশে ইলেক্ট্রনিঙ পণ্য উৎপাদন, বিপণন ও বিক্রয়োত্তর সেবার মাধ্যমে জাতিসংঘের এসডিজি লক্ষ্যমাত্রা নং, , , ১২ ও ১৩ বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ইলেক্ট্রো মার্ট গ্রুপ বাংলাদেশে দারিদ্র্য, অসমতা, জলবায়ু ও পরিবেশ সংরক্ষণ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতিটি কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এছাড়া দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু ও পরিবেশ সুরক্ষা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ইলেকট্রো মার্ট গ্রুপ বাংলাদেশে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া, পরিবেশবান্ধব প্রযুক্তি ও নকশা, নবায়নযোগ্য শক্তি এবং পরিবেশের জন্য নিরাপদ কাঁচামাল ব্যবহারের মাধ্যমে উৎপাদন ও পণ্যের জীবনচক্রের প্রতিটি ধাপে টেকসই চর্চা নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি; এর ফলে তাদের উৎপাদন প্রক্রিয়া জাতিসংঘের বিভিন্ন লক্ষ্যমাত্রাবিশেষ করে এসডিজি, , , ১২ এবং ১৩এর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারে পুনর্বাসনে সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান
পরবর্তী নিবন্ধডা. ফজলুল-হাজেরা ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনা