চট্টগ্রামের মুরাদপুরে সিডিএ অ্যাভিনিউতে নির্মিত আধুনিক বাণিজ্যিক ভবন ‘ইকুইটি প্লাটিনাম সেন্টার’-এর আনুষ্ঠানিক হ্যান্ডওভার অনুষ্ঠান গত ৫ নভেম্বর সম্পন্ন হয়েছে। ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের (Equity Property Management Ltd.) নির্মিত ভবনটি সম্পূর্ণ বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করে পরিকল্পিত।
অনুষ্ঠানে ভূমির মালিক ও বাণিজ্যিক ভবন মালিক সমিতির সভাপতি এম. তফাজ্জল হক, সমিতির সেক্রেটারি ডা. মোহাম্মদ মনির উদ্দিন, স্পেস মালিকবৃন্দ ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ইকুইটির চেয়ারম্যান কাজী আইনুল হক, ব্যবস্থাপনা পরিচালক কাজী আকিব আহমেদ, প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ এবং ভবনের স্থপতি উ থেন য়াইন অংশগ্রহণ করেন।
ভবনটির অন্যতম আকর্ষণ সম্পূর্ণ গ্লাস ফ্যাসাড ডিজাইন। এখানে রয়েছে দুটি অত্যাধুনিক লিফট, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং, ইলেকট্রিক্যাল মিটারিং সিস্টেম, জরুরি বিদ্যুৎ সহায়তা, সিসিটিভি মনিটরিং, আধুনিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও সেমি-বেজমেন্ট পার্কিং। পাশাপাশি পরিচালনা ও রক্ষণাবেক্ষণে রয়েছে প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট। এনার্জি-সচেতন নকশার অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে সোলার প্যানেল সিস্টেম।
বর্তমানে ইকুইটি প্লাটিনাম সেন্টারে স্বল্পসংখ্যক স্পেস ভাড়ার সুযোগ রয়েছে। আগ্রহী প্রতিষ্ঠান বা ব্যক্তিরা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারবেন: ০১৮৩৩১০৫৮৮৫।
দীর্ঘ ২৭ বছর ধরে আস্থা, গুণগত মান ও পেশাদারিত্বের সঙ্গে আবাসন ও বাণিজ্যিক অবকাঠামো উন্নয়নে কাজ করছে ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড। গ্রাহকের আস্থা ও সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী প্রকল্প উপহার দিতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। প্রেস বিজ্ঞপ্তি।












