ইউনিলিভার বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্সের ডিরেক্টর শহীদুল ইসলাম

| বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। গত ১৫ নভেম্বর থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হয়েছে। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। করপোরেট অ্যাফেয়ার্স, সরকারি ও বহির্সংযোগ, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সম্পর্ক, কৌশলগত যোগাযোগ, নীতিগত বিষয়ে অ্যাডভোকেসি এবং করপোরেট সাসটেইনেবিলিটিসহ বিভিন্ন ক্ষেত্রে ২০ বছরেরও বেশি সময়ের নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে শহীদুল ইসলামের। শহীদুল ইসলাম ইউএসটিসি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ থেকে বিজনেস সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেছেন। ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, করপোরেট অ্যাফেয়ার্স, অংশীজন ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে শহিদুল ইসলামের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের পরিবর্তনশীল ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশ সম্পর্কেও তাঁর গভীর ধারণা রয়েছে। তাঁকে ইউনিলিভার বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিয়ে সেমিনার