আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র চকবাজার শাখার দশম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান গতকাল সোমবার সন্ধ্যায় শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ আরিফুর রহমান। চকবাজার শাখার শাখা ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মাহমুদ আসিফ সিডিসিএস’র সভাপতিত্বে অনুষ্ঠানে সভা পরিচালনা করেন শাখা ম্যানেজার অপারেশন সৈয়দ মিয়া হাসান। বিশেষ অতিথি ছিলেন চকবাজার শাখার বিনিয়োগ গ্রাহক মেসার্স এ ইউ করপোরেশনের কর্ণধার মুছা চৌধুরী, জেআরটি এন্টারপ্রাইজের কর্ণধার আবু বকর রনি, গ্রাহক এনামুল হক, চকবাজার শাখার সাবেক ম্যানেজার অপারেশন ও চট্টগ্রাম জোনাল অফিসের রিলেশনশিপ ম্যানেজার মুহাম্মদ মাহফুজ ইবনে কবির।
এছাড়া অনুষ্ঠানে শাহানেওয়াজ, মোহাম্মদ ফুরকান উদ্দিন, মো. আবু বকর সিদ্দিক, মেহেদী হাসান শাকিল, রবিউল হোসেন, রোমানা ইয়াসমিন, শেখ মোহাম্মদ, ইসরাত জাহান হক, তাসলিমা, সাইমুন, খাদিজা হুমায়রা আফরোজ, বিবি কাউসার, দুনিয়ার কুল উপশাখার ইনচার্জ এনায়েত করিম,আবদুল্লাহ আল মাহমুদ, নয়ন শর্মাসহ ব্যাংকের কর্মকর্তা–কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শেষে শাখার দশম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা এবং অতিথি, গ্রাহক ও কর্মকর্তা–কর্মচারীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











