আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সভা

| সোমবার , ২৪ জানুয়ারি, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

 

আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেডের কর্পোরেট শাখাসমূহের ব্যবসা উন্নয়ন সভা গত শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান। উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মো. মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন এবং ব্যাংকের কর্পোরেট শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ।

সভায় প্রধান অতিথি বলেন, শরীয়াহ্‌ পরিপালনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বাধুনিক গ্রাহকসেবা নিশ্চিত করাই আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের মূল বৈশিষ্ট। তিনি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের সভাপতি বলেন, আমানত ও মান সম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি গ্রাহক সেবায় শাখা সমুহকে উন্নত সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপথিক৭১ এর বর্ষপূতি উদযাপন
পরবর্তী নিবন্ধঅ্যাডভোকেট মো. ইমলাক