আলিয়ঁস ফ্রঁসেজে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ৭ ও ৮ আগস্ট

| মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:৩০ পূর্বাহ্ণ

মনসুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব আগামী ৭ ও ৮ আগস্ট বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত হবে। আলিয়ঁস ফ্রঁসেজ, পিক্টোরাইম পিকচার্স এবং সিআইডিএফএফ’র সহযোগিতায় বিসুবো আর্ট অর্গানাইজেশন উৎসবটি আয়োজন করছে। উৎসবটির লক্ষ্য হলো স্বাধীন, স্বশিক্ষিত, পরীক্ষামূলক এবং আঞ্চলিক চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি নিবেদিত মঞ্চ তৈরি করা, যেখানে তাঁরা তাঁদের সৃজনশীল কাজ প্রদর্শন করতে পারবেন এবং চট্টগ্রামের দর্শকদের সাথে সরাসরি মতবিনিময় করতে পারবেন। চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও উৎসবে থাকছে মতবিনিময় পর্ব, আলোচনা সভা এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ। এতে চলচ্চিত্র নির্মাতা, শিক্ষার্থী, শিল্পী, সমালোচক, চলচ্চিত্রপ্রেমী এবং বৃহত্তর সৃজনশীল সমপ্রদায়ের সদস্যরা একত্রিত হবেন। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নতুন ধারণার বিকাশ এবং বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র অঙ্গনকে শক্তিশালী করার লক্ষ্যেই এই কার্যক্রমগুলো সাজানো হয়েছে। এই উৎসবে যোগ দেওয়ার জন্য আগ্রহীদের অনুরাধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাই কোর্টে আলভীর জামিন
পরবর্তী নিবন্ধসেরা শাকিব-বুবলী, সম্মাননা পেলেন আহমেদ শরীফ