বিষুব আর্ট অর্গানাইজেশন আয়োজন করতে যাচ্ছে মনসুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের। আগামী ৯ ও ১০ জুলাই প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত, আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এই উৎসব।
বিষুব আর্ট অর্গানাইজেশনের উদ্যোগে এবং আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম, পিক্টোরাইম পিকচার্স ও সিআইডিএফএফ’র সহযোগিতায় আয়োজিত এই উৎসবের মূল লক্ষ্য স্বাধীন, স্বশিক্ষিত, পরীক্ষাধর্মী এবং আঞ্চলিক চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা নিজেদের চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি উৎসবে থাকবে নির্মাতাদের সঙ্গে মুক্ত আলোচনা, মতবিনিময়, প্রশ্নোত্তর পর্ব এবং নেটওয়ার্কিং সেশন।
মনসুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ফেস্টিভ্যাল সেইসব নির্মাতাদের কাজকে সম্মান জানাতে এবং নতুন প্রতিভাদের অনুপ্রাণিত করার একটি উদ্যোগ। প্রেস বিজ্ঞপ্তি।











