চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে গত ১ জুলাই আর কে মিউজিক একাডেমির ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর কে জুয়েলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. প্রদীপ কুমার নন্দী। বিশেষ অতিথি ছিলেন রিয়াজ ওয়ায়েজ। প্রধান আলোচক ছিলেন চবি ইরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য। বিশেষ আলোচক ছিলেন সাংবাদিক ফারুক আবদুল্লাহ ও জাতীয় সাংস্কৃতিক মঞ্চের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। ভার্চুয়ালি শুভেচ্ছা বার্তা দেন, শিল্পী হৈমন্তী। নজরুল সংগীত শিল্পী কুমুদিনী কলির সঞ্চালনায় সমগ্র অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আর কে মিউজিকের প্রায় অর্ধশত ছাত্র ছাত্রীর একক গানের পরিবেশনার ফাঁকে ফাঁকে নাচ, আবৃত্তি, যন্ত্র সংগীত পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।










