সিএসইতে লেনদেন ৩০.৭৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ৮ জুলাই, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৩০.৭৯ কোটি টাকা। ২,৮৭২টি লেনদেনের মাধ্যমে মোট ৭৭.৮০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪২.৮৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৫৩২.৭৮ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ২.৯৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১৬.৪১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচকর ৪.৭৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৭৩.০১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল ২.৬৯ পয়েন্ট কমেছে, যা হলো ২,৬২৮.৭১। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯৪৮,৬১৯.৩৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৮৯,৭১৯.৮৫ কোটি টাকা। সিএসইতে ৬১৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫০ টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, দাম কমেছে ১০০টি আর অপরিবর্তিত রয়েছে ২১টির।

পূর্ববর্তী নিবন্ধআর কে মিউজিক একাডেমির ২৬ বছরপূর্তি উদযাপন
পরবর্তী নিবন্ধহরমুজ প্রণালির ওমান উপকূলে ট্যাংকারে প্রজেক্টাইলের আঘাত, আগুন