আর্ত মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব

আঞ্জুমানে খুদ্দামুন নাসের অভিষেকে অধ্যক্ষ জুবাইর

| রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৮:৫১ পূর্বাহ্ণ

আঞ্জুমানে খুদ্দামুন নাসের পৃষ্ঠপোষক অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, মানবতার কল্যাণ সাধনই ইবাদতের অন্যতম মূল রূপ। ইসলাম ধর্মে মানবসেবা, পরোপকার এবং মানুষের মুখে হাসি ফোটানোকে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম বড় মাধ্যম হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (দ.) তাঁর পুরো জীবন মানবতার কল্যাণে উৎসর্গ করেছিলেন। নবুয়ত পাওয়ার আগেও তিনি ‘হিলফুল ফুজুল’ বা আর্তমানবতার সেবা সংঘ গড়ে তুলেছিলেন। আর্ত মানবতার কল্যাণ সাধনের মাধ্যমেই সুস্থ ও সুন্দর একটি সমাজ বিনির্মাণ সম্ভব বলে তিনি মন্তব্য করেন। আঞ্জুমানে খুদ্দামুন নাসের উদ্যোগে গতকাল শনিবার সংস্থার কার্যালয়ে নবগঠিত বোর্ড অব ট্রাস্টিজের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীনের সভাপতিত্বে এবং সচিব মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিমের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন–মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, স ম হামেদ হোসাইন, খাজা আরিফুর রহমান তাহেরী, মোশাররফ হেসেন হেলালী, অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, হাফেজ মাওলানা সালামত উল্লাহ, এস এম আবদুল করিম তারেক, অধ্যক্ষ ছৈয়দ মাওলানা জসিম উদ্দীন তৈয়বী, অধ্যাপক ড. আল্লামা মুহাম্মদ এমদাদুল হক, তরিকুল হাসান লিংকন, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু ছালেহ প্রমুখ। এরপর নবগঠিত পরিষদকে শপথ বাক্য পাঠ করান– সংস্থার পৃষ্ঠপোষক অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে রচনা প্রতিযোগিতা