পটিয়ায় আগামী ১২ রবিউল আউয়াল ঐতিহ্যবাহী আমির ভান্ডার কমপ্লেক্স আমির ভান্ডার সংসদ ও ৫০তম জশনে জুলুস উদযাপন পরিষদের উদ্যোগে এবারের ঐতিহাসিক জশনে জুলুস আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে আমির ভান্ডার দরবার শরীফে উদযাপন পরিষদের আহবায়ক ও আমির ভান্ডার সংসদের সভাপতি শাহসূফি সৈয়দ পেয়ারুল মোস্তফা শাহ আমিরীর সভাপতিত্বে ও সংসদের সাধারণ সম্পাদক ও জুলুস উদযাপন পরিষদের সদস্য সচিব শাহসূফি মাওলানা সৈয়দ মুহাম্মদ আমির হোসাইন শাহ আমিরী ও শাহসূফি সায়েম উল্লাহ শাহ আমিরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আমির ভান্ডার কমপ্লেঙ সভাপতি শাহসূফি সৈয়দ ফরিদুল আবছার শাহ আমিরী মদ্দাজিল্লুহুল আলী, আমির ভান্ডার বশরিয়া এতিম খানার সভাপতি মাওলানা শাহসূফি সৈয়দ মামুন রশিদ শাহ আমিরী, জশনে জুলুস উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক শাহসূফি তৌহিদ শাহ আমিরী, শাহসূফি করিমুল মোস্তফা আমিরী, শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন পরিষদের সভাপতি শাহসূফি শামুন রশিদ শাহ আমিরী, সহ সভাপতি আমির হোসেন ম্যানেজার, আমির ভান্ডার কমপ্লেঙের সাধারণ সম্পাদক নুরুল কবীর, এস এম এ কে জাহাঙ্গীর, আবদুল হাকিম রানা, শাহসূফি মহি উদ্দিন শাহ আমিরী, শাহসূফি আমির উদ্দিন শাহ আমিরী, শাহজাদা জিয়াউল হোসাইন আমিরী, ইলিয়াস চৌধুরী ভূট্টো, জসিম উদ্দীন মল্ল, আবছার উদ্দীন সোহেল শাহ আলম প্রমূখ। এতে বক্তারা জশনে জুলুসের এবারের ৫০তম আয়োজন সফল করার জন্য গঠিত উপ কমিটি গুলোকে যথাযথ ভাবে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন।









