আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মীরসরাই উপজেলার আলোচনা সভা

| রবিবার , ২৭ আগস্ট, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মীরসরাই উপজেলার উদ্যোগে শোকর‌্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার র‌্যালিটি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের প্রবেশদ্বার থেকে শুরু হয়ে খৈয়াছরা উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আ’লীগের সদস্য মাহবুব–উর রহমান রুহেল। তিনি বলেন, নির্বাচন আসলেই সেই বিএনপি–জামায়াত সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রপাগান্ডা শুরু করে। আমাদের সবাইকে সজাগ এবং ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। প্রধান বক্তা ছিলেন নয়ন কান্তি ধুম। খৈয়াছরা ইউনিয়ন সভাপতি গোলাম রাসুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসানের পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধক ছিলেন কবির আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, শেখ শফিউল্লাহ, সাবের আহাম্মদ নিজামী, তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমূল, আবু জাফর, নূর উদ্দীন, আশরাফুল বারী অপু, নাহিদুল হাসান রাবীব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমমতার বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধরাঙামাটি- রোয়াংছড়ি বাস টার্মিনালের উদ্বোধন