আমবাগানে ৫০ দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ

সড়ক ও ফুটপাত দখল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১১:২৬ পূর্বাহ্ণ

নগরের আমবাগানে সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে গড়ে তোলা ৫০টি দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)-এর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। একই অভযানে ফুটপাতের উপর ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে ৭ জনকে সাড়ে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ বলেন, অভিযানে দেখা যায় অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বসিয়ে ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। দোকান ও স্থাপনাগুলো উচ্ছেদের পাশাপাশি জরিমানাও করা হয় সাতজনকে।

পূর্ববর্তী নিবন্ধশিশু-কিশোরদের আচরণে আগ্রাসন : নেপথ্যের কারণ কী
পরবর্তী নিবন্ধলালখান বাজারে ফ্লাইওভার থেকে পড়ে গুরুতর আহত যুবক