লালখান বাজারে ফ্লাইওভার থেকে পড়ে গুরুতর আহত যুবক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১১:২৭ পূর্বাহ্ণ

নগরীর লালখান বাজারে ফ্লাইওভারের ওপর থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন এক যুবক। তার নাম–পরিচয় জানা যায়নি। গতকাল রাত ১১ টার দিকে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র সিটি কর্পোরেশন গেটের বিপরীত দিকের অংশে এ ঘটনা ঘটেছে।

ঘটনাস্থল থেকে কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) হারেছ মো. কুসুম দৈনিক আজাদীকে বলেন, স্পট ডেড মনে হয়েছে। এরপরও স্থানীয়দের সহায়তায় ওই যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আনুমানিক ৩০ বছরের ওই যুবকের মোবাইল ফোন, মানি ব্যাগ পাওয়া গেছে। ফোনটি প্রায় নষ্ট হয়ে গেছে। সাথে কোন জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। ফ্লাইওভার থেকে পড়তে দেখা গেছে। তবে নিজে লাফ দিয়েছেন, নাকি অন্য কেউ তাকে ফেলে দিয়েছে তা কেউ দেখতে পায়নি। আমার কাছে স্পট ডেড মনে হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক দৈনিক আজাদীকে বলেন, এমন কাউকে এখনো পায়নি। দেখে জানাব।

পূর্ববর্তী নিবন্ধআমবাগানে ৫০ দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ