সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা গ্রামের কাদেরী বাড়ির বাসিন্দা আবু তৈয়ব কাদেরী (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজেউন)। গত বুধবার রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা, নাতি–নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বৃহস্পতিবার বাদে যোহর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












