আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বরুমচড়া ইউনিযনের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির চৌধুরী আনচারের মাতা দেলোয়ারা বেগম (৭৫) গতকাল বৃহস্পতিবার ভোর ৬ টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
গতকাল আছরের নামাজের পর উপজেলার বরুমচড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ৫ কন্যা সন্তানসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে যান। জানাজায় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দদের মাঝে সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, মারুফ নিজাম, এম, মঞ্জুর উদ্দিন চৌধুরী, শফিউল করিম জাকারিয়া চৌধুরী জকু, এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, এস এম মামুন মিয়া, ভিপি মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, সাইফুল ইসলাম, সরওয়ার হোসেন, হাছান চৌধুরী, মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদ, ইলিয়াছ কাঞ্চন, আবদুল মঈন চৌধুরী ছোটন, মোহাম্মদ ওসমান, শাহজাহান, ইব্রাহিম খলিল, মোঃ শাহজাহান, আশরাফ উদ্দীন সিকদার, আজিজ উদ্দীন মিন্টু, দিল মোহাম্মদ মঞ্জু, মো. ইউনুচ, মো. ইসলাম মিয়া, ইকবাল হায়দার চৌধুরী, গাজী ফোরকান, নাঈম উদ্দীন, মো. হারেছ, ফারুক হোসেন, মো. ইসহাক উপস্থিত থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।












