আবদুস সোবহান ও সন্দ্বীপের জয় আমির হোসেনের হ্যাট্রিক

অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক  | মঙ্গলবার , ৬ জানুয়ারি, ২০২৬ at ৫:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ক্লাইম্ব–সিডিএফএ অনূর্ধ্ব–১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে আবদুস সোবহান ও সন্দ্বীপ ফুটবল একাডেমি জয় পেয়েছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত দিনের ১ম খেলায় আবদুস সোবহান ফুটবল একাডেমি টাইব্রেকারে ৫–৪ গোলে এ প্লাস ফুটবল একাডেমিকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এই খেলা ০–০ গোলে অমীমাংসিত ছিল। একই মাঠে সকালে অনুষ্ঠিত দিনের ২য় ম্যাচে সন্দ্বীপ ফুটবল একাডেমি ৫–১ গোলের বড় ব্যবধানে একরাম ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের মো. আমির হোসেন একাই ৩টি গোল দিয়ে অর্জন করে। এছাড়া মো. সাকিব এবং মো. আসিফ ১টি করে গোল করে। বিজিত দলের গোলদাতা তাহজিদুল ইসলাম। আজ ৬ জানুয়ারি সকাল ৯.৩০টায় শিকলবাহা স্পোর্টস ফুটবল একাডেমি বনাম ব্রাদার্স ফুটবল একাডেমি এবং সকাল ১১টায় নেমা ফুটবল একাডেমি বনাম ইয়ং ফুটবল একাডেমি পরস্পরের মোকাবেলা করবে। দুটি খেলাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধমোস্তাফিজকে বাদ দেয়ায় কলকাতায় প্রতিক্রিয়া
পরবর্তী নিবন্ধজিয়া ভেটার্ন ফুটবলে শামসুল হক স্মৃতি সংসদের জয়