রাঙ্গুনিয়া দক্ষিণ পোমরা কাদেরীয়া পাড়া এলাকার বাসিন্দা বিএনপি কর্মী আনোয়ার হোসেন আয়নাল (৪৭) গতকাল বুধবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চমেক হাপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে…রাজেউন)। তিনি স্ত্রী, ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত ৯টার দিকে স্থানীয় মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।











