আনোয়ারায় সিএনজি অটোরিক্সার সাথে ইট পরিবহনকারী ট্রাকের সংঘর্ষে একই পরিবারের নারী ও শিশুসহ ৪ জন আহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার টানেল সংযোগ সড়কের কালাবিবির দিঘী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা সকলে সিএনজি অটোরিঙার যাত্রী। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন, ইটান ধর (১০), কার্তিক ধর (৩০), ইকন ধর (১৯) ও সিএনজি চালক টুন্টু জলদাশ (৩০)। আহতরা বাঁশখালী উপজেলার কালিপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যায় চাতরি চৌমহনী থেকে বাঁশখালী গামী যাত্রীবাহী সিএনজি অটোরিঙাটি কালাবিবির দিঘি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইট পরিবহনকারী মিনি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিনজিটি যাত্রীসহ দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজি চালক ও যাত্রীরা মারাত্মক ভাবে আহত হয়। আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেঙের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পায়েল জানান, দুর্ঘটনায় আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। আর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওযা হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত ডাম্পার ট্রাক ও সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। দুর্ঘটনার সাথে সাথে ট্রাক চালক পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













