আনোয়ারায় অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার দিবাগত রাত দুইটায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের দেওতলা গ্রামের ফজু ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মো. জসিম বলেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর স্থানীয় লোকজন আগুন নেভাতে এগিয়ে এলেও আনোয়ারা পল্লী বিদ্যুৎ অফিসে বারবার ফোন করেও তাৎক্ষণিক বৈদ্যুতিক লাইন বন্ধ করা যায়নি। প্রায় ৪০ মিনিট চেষ্টার পর বিদ্যুৎ লাইন বন্ধ করতে সক্ষম হই। কিন্তু তার আগে আমার ঘরের সব মালামাল পড়ে ছাই হয়ে যায়। এতে আমার ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আমার পার্শ্ববর্তী বাড়িঘর আগুন থেকে রক্ষা পায়। আনোয়ারা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।











