আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ক্যাবিনেট নেতৃবৃন্দের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ধারাবাহিক মতবিনিময় সভা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গতকাল শনিবার বেলা ১টায় দ্বীনি শিক্ষার মারকায চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শিক্ষকবৃন্দের সাথে আনজুমান নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। তাঁর পাশাপাশি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, ফাইন্যান্স সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ কমর উদ্দীন (সবুর) এবং জামেয়ার অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রিজভী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (সাকের), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসাইন খোকন, মাহমুদ নেওয়াজ, আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নূ.ক.ম আকবর হোসেন, সচিব প্রফেসর আবু ছালেহ্ মোহাম্মদ নঈম উদ্দীন, জামেয়ার উপাধ্যক্ষ ড. এটিএম লিয়াকত আলী, শায়খুল হাদীস আল্লামা হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারীসহ অন্যান্য শিক্ষকমন্ডলী।
সভার শুরুতে শিক্ষকমন্ডলী আনজুমান ক্যাবিনেট নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জামেয়ার উন্নয়নে নানাবিধ প্রস্তাবনা তুলে ধরেন। আনজুমান নেতৃবৃন্দ প্রস্তাবনাগুলো লিপিবদ্ধ করেন এবং জরুরি, স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ক্যাটাগরিতে বিভক্ত করে যথাযথ বাস্তবায়নের আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।









