আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের নির্বাহী কমিটির সভা গতকাল বৃহস্পতিবার দামপাড়াস্থ পুলিশ লাইন্স সিএমপি’র সম্মেলন কক্ষে আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সভাপতি ও সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় সংস্থার বহুতল ভবন নির্মাণ নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সংস্থার নিজস্ব তহবিল থেকে বহুতল ভবন ও একটি হাসপাতাল নির্মাণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। আঞ্জুমান মুফিদুল ইসলাম আনোয়ারা জাকারিয়া এতিম খানায় একটি কারিগরি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিভিন্ন সাব কমিটির সুপারিশ অনুমোদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ–সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুহাম্মদ ফয়সাল আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, সহ সভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার, সহ–সভাপতি অধ্যাপক কাজী শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহ–সাধারণ সম্পাদক কাজী মো. আশেকে এলাহী, নির্বাহী সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ–পুলিশ কমিশনার (সদর) নির্বাহী সদস্য মো. অছিউর রহমান, আফতাব রহিম চৌধুরী (ফেরদৌস), মোহাম্মদ ওসমান গনি, হাজী জাহানারা বেগম (লুনা), হরমুজ শাহ বেলাল, জুবেদা কাদের চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












