আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সদস্যপদ সংক্রান্ত কমিটির সভা

| সোমবার , ১১ মে, ২০২৬ at ৬:৫৫ পূর্বাহ্ণ

আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সদস্যপদ সংক্রান্ত কমিটির এক সভা সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যান, সহ–সভাপতি আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অবস্‌) মুহাম্মদ ফয়সাল আহম্মেদের সভাপতিত্বে দামপাড়াস্থ পুলিশ লাইন্স অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অবস্‌) এর অফিস কক্ষে গতকাল রোববার অনুষ্ঠিত হয় । সভায় আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সার্বিক বিষয়ে আলোচনা করা হয় ও বেশ কিছু আজীবন সদস্য পদের আবেদন যাচাই বাছাই ও সুপারিশ করা হয়। সভায় উপস্থিত ছিলেন সহ–সভাপতি মোহাম্মদ ইউসুফ র্সদার,সহ–সভাপতি অধ্যাপক কাজী শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী,সহ–সাধারণ সম্পাদক কাজী মো. আশেকে এলাহী, র্নিবাহী সদস্য মোহাম্মদ ওসমান গনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির জনস্বাস্থ্য বিভাগে তামাক ও নিকোটিন আসক্তি বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধআইআইইউসি ও তুরস্কের চুকুরোভা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইওআই স্বাক্ষর