২৭তম রাফি স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা আজ মঙ্গলবার বিকাল ৩টায় সাফা আর্কেড কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ও প্রধান বিচারক থাকবেন চবি চারুকলার সহযোগী অধ্যাপক হায়দারী আন্দালুসিয়া। অনুষ্ঠানস্থলে একইদিন সকাল ১০টা হতে ২টা পর্যন্ত (বিনামূল্যে) রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। প্রতিযোগিতাটি ৩টি বিভাগে অনুষ্ঠিত হবে। ক বিভাগে–নার্সারি থেকে ২য় শ্রেণী, খ বিভাগে–৩য় শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণী, গ বিভাগে–৭ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট প্রদান করা হবে। বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার, ক্রেস্টও প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।












