আজ শেষ দিনে ডলু নদীর হাওয়া

অরিন্দম নাট্যোৎসেবে নাটক কবি মঞ্চস্থ

| শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

৫৩ পেরিয়ে অরিন্দম সৃজনে অরিন্দম শীর্ষক অরিন্দম নাট্য সমপ্রদায় আয়োজিত ৪ দিন ব্যাপী নাট্যোৎসেবে গতকাল শুক্রবার ৩য় দিন অরিন্দম নাট্য সমপ্রদায় মঞ্চস্থ করে নাটক ‘কবি’। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন সাইমন জাকারিয়া। নির্দেশনা দিয়েছেন শামীম হাসান। নাটাকটিতে এক নিম্নবর্গীয় মানুষের কবি হয়ে ওঠার স্বপ্ন, প্রেমবিরহ ও জীবনসংগ্রামের কাহিনিই ফুটে ওঠে। ‘এই খ্যাদ রইল মনে জীবন এতো ছোটো ক্যানে’ এই সুরটিই যেনো নাটক জুড়ে আবর্তিত হয়েছে। নাটকটিতে অভিনয়ে অংশ নেনশান্ত চক্রবর্তী, সিরাজাম মুনীরা স্বর্ণা, পংকজ চৌধুরী, শারমিন আঁখি, জান্নাতুন নাঈম মুক্তা, সাবিরা সুলতানা বীণা, সঞ্জয় ধর, রাজদ্বীপ, ইনান ইলহাম, পার্থ চক্রবর্তী ও ললিতা। আজ শেষ দিনে অরিন্দম নাট্য সমপ্রদায় মঞ্চস্থ করবে নাটক ডলু নদীর হাওয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে কি বাদ পড়ছেন পাভেল?
পরবর্তী নিবন্ধনোবেল পুরস্কারের অর্থমূল্য ৯% বাড়ল