আজ পদ্মবীণা পদক নেবেন ৪ কীর্তিমান লেখক

| বৃহস্পতিবার , ১০ মার্চ, ২০২২ at ৮:২৭ পূর্বাহ্ণ

বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৪ কীর্তিমান লেখককে পদ্মবীণা সম্মাননা ও পদক প্রদান করা হচ্ছে। তাঁরা হলেন : প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, খ্যাতিমান সমাজবিজ্ঞানী, প্রাবন্ধিক, গবেষক অধ্যাপক অনুপম সেন; বাংলা একাডেমির সভাপতি- বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন; বাংলা একাডেমির সাবেক পরিচালক, প্রখ্যাত কথাসাহিত্যিক, বিজ্ঞান লেখক অধ্যাপক সুব্রত বড়ুয়া ও বিশিষ্ট গল্পকার, কবি, অনুবাদক, মহামান্য রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া। পুরস্কার হিসেবে দেওয়া হবে সম্মাননা স্মারক, সনদ ও প্রত্যেকে পঞ্চাশ হাজার করে মোট দু লক্ষ টাকা।
পদ্মবীণা ফাউন্ডেশনের উদ্যোগে আজ ১০ই মার্চ বৃহস্পতিবার বিকেল ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে তাঁদের সম্মাননা জানানো হবে এবং আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পদ্মবীণা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া। সূচনা বক্তব্য রাখবেন সাহিত্যিক সাংবাদিক রাশেদ রউফ এবং স্বাগত বক্তব্য দেবেন সদস্য সচিব প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅপর্ণাচরণ স্কুলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এমপি মোস্তাফিজ