আজ চন্দনাইশ পূর্ব বরকল সুন্নী কল্যাণ পরিষদের কনফারেন্স

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:৪৮ পূর্বাহ্ণ

চন্দনাইশ পূর্ব বরকল সুন্নী কল্যাণ পরিষদের সুন্নী কনফারেন্স আজ বাংলাবাজারের উত্তর পাশে মইন্যা পুকুর পাড় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। কনফারেন্স উদ্বোধন করবেন সৈয়্যদ মাওলানা মুহাম্মদ মিনহাজুর রহমান (মাজিআ)।

প্রধান অতিথি থাকবেন জসিম উদ্দিন আহমদ এমপি। প্রধান বক্তা থাকবেন মুফতি গিয়াস উদ্দীন আত তাহেরী। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, মাওলানা শাহ খলিলুর রহমান নেজামী (ম.), অ্যাডভোকেট নুর মোহাম্মদ, মাওলানা মুহাম্মদ তারিফ ছুফি, মাওলানা হাফেজ মোহাম্মদ মইনউদ্দিন খান আল কাদেরী, মাওলানা মোহাম্মদ কামরুদ্দীন নূরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ জাসদ নেতা আকতারুল আলমের শোকসভা
পরবর্তী নিবন্ধবোয়ালখালীর যুবলীগ নেতা নগর থেকে গ্রেপ্তার