দৈনিক আজাদীর সীতাকুণ্ড প্রতিনিধি এবং সীতাকুণ্ড প্রেস ক্লাবের ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মো. সালাউদ্দিনের মা ও পৌরসভার শেখ পাড়া নিবাসী মরহুম শেখ নুর মোহাম্মদের স্ত্রী জাহানারা বেগম (৮১) গতরাত সাড়ে ৯ টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি, ৫ ছেলে, ২ মেয়ে, নাতি–নাতনিসহ অসংখ্য আত্নীয় –স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আজ মঙ্গলবার সকাল ১১ টায় শেখ পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মো. ফোরকান আবু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী এক শোক বিবৃতিতে সাংবাদিক শেখ সালাউদ্দিনের মায়ের ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












