চট্টগ্রাম–৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, আগামী নির্বাচন গণতন্ত্রে পথে উত্তরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মানুষের যে দীর্ঘ প্রতীক্ষা, ১২ ফেব্রুয়ারী সে অপেক্ষার অবসান ঘটবে। জনগণ স্বতঃস্ফুর্তভাবে ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই দেশ পরিচালনা করবে। এদেশে আর কোন সাজানো নির্বাচন, আমি–ডামির নির্বাচন, দিনের ভোট রাতে হতে দেওয়া হবেনা। গণতন্ত্রের জন্য রাজনৈতিক দলসহ নানান শ্রেণী–পেশার মানুষের আত্মত্যাগ রয়েছে। তাদের এই আত্মত্যাগ আমাদের সাহস ও প্রেরণা জোগাবে। তিনি গতকাল মঙ্গলবার ৩৫নং বক্সিরহাট ওয়ার্ডস্থ চাক্তাই ভেড়া মার্কেট, নতুন ফিশারীঘাট, নবাব খান কলোনী, উকিল কলোনী ইউনিট বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন নুরুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন এম এ সবুর, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন, এসকান্দর মির্জা, আনোয়ার হোসেন লিপু, মনজুর আলম মন্জু, হাজী নুরুল আকতার সওদাগর, এস এম মফিজ উল্লাহ, জসিমউদদীন মিন্টু,্ব ইউসুফ খান। দিদারুল ইসলাম দিদার ও আরিফুল ইসলাম আরিফের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বেলাল উদ্দিন চৌধুরী, মজিবুর,জালাল উদ্দিন, বেলাল হোসেন বেলাল, হাবিবুর রহমান হাবিব, রফিকুল আলম, কাদের। উপস্থিত ছিলেন ডা. হারুন, রব মিয়া, মো. আলী, মিনহাজ উদ্দিন রনি, সেলিম খান, এইচ মুনসুর, রাসেল, তৈয়ব,নাছির রবিউল, মুন্না, আলমগীর, মাঈনউদ্দিন,হালিম, জুয়েল রানা কালু, সাইফুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।









