বঙ্গবন্ধু ল’ টেম্পল চট্টগ্রামের গভর্নিং বডির (অ্যাডহক কমিটি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি, দক্ষিণ জেলা বিএনপির সংগঠক আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইফতেখার হোসেন চৌধুরী মহসিন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে এই তথ্য জানানো হয়। কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার লক্ষ্যে এই অ্যাডহক কমিটি পুনর্গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই অ্যাডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে অনূর্ধ্ব ৬ (ছয়) মাস পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন সভাপতি মনোনীত হওয়ায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা–কর্মচারীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।













