অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:২৩ পূর্বাহ্ণ

ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট স্কোয়াডে নেই নাহিদ রানা। যদিও চোটের চিকিৎসা নিতে কদিন আগে দেশটিতে গিয়েছিলেন টাইগার এই পেসার। চিকিৎসা শেষে আগের রাতে দেশে ফিরেছেন তিনি। জানা গেছে রানার ইনজুরি থেকে ফিরতে বেশ কিছু দিন সময় লাগতে পারে বলে। দেশেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে নেওয়ার কথা ছিল। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় পাঠিয়েছে বিসিবি। বলে রাখা ভালো সাইড স্ট্রেইনের চোট সারাতে যাননি নাহিদ। দুই পায়ে ক্রনিক শিনবোন আছে এই গতি তারকার। এতে পায়ের শিনবোন বা টিবিয়ার ভেতরের অংশে সবসময় ব্যথা অনুভব করেন তিনি। এটা অবশ্য তার পুরনো সমস্যা। অস্ট্রেলিয়া পৌঁছে এই সমস্যার সমাধানের পথ খোঁজেন রানা। এবার ডাক্তারের পরামর্শ নিয়ে বাকি সিদ্ধান্ত। জানা গেছে আগের থেকে ভালো অবস্থায় আছেন এই পেসার।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসীদের অবদানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ
পরবর্তী নিবন্ধমেয়র একাডেমি কাপ ফুটবলে মতবিনিময় সভা ৫ আগস্ট