দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে ফিরিয়ে এনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তিনি জানান, নিজ থেকেই সহ–অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন সাইফ। বাশার বলেন, ‘সহ–অধিনায়কের পদ থেকে নিজেই সরে দাঁড়ান সাইফ। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে হৃদয়কে দলের নতুন সহ–অধিনায়কের দায়িত্ব দিয়েছি।’ চট্টগ্রামে আগামী ১৭, ১৯ ও ২১ জুন তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
বাংলাদেশ টি–টোয়েন্টি দল : লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ–অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।











