বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতি, চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে বিউবো পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়সমূহের মেধাবী কিন্তু আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়। গতকাল শনিবার বিদ্যুৎ ভবনের ‘বিজয় হল’ আগ্রাবাদে চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী মো, হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মো জসীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মো. আব্দুস সাত্তার। স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ দুলাল হোসেন।
প্রধান অতিথি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। ভবিষ্যৎ দেশ পরিচালনায় মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা অপরিহার্য। কিন্তু মেধাবী শিক্ষার্থীরা যদি আর্থিক অসচ্ছলতার জন্য ঝরে পড়ে তাহলে জাতি মেধা সংকটে পড়বে। এই মহৎ উদ্যোগ ও শিক্ষা সহায়তা প্রদানে বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতি, চট্টগ্রাম অঞ্চলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বক্তব্য রাখেন প্রকৌশলী প্রবীর কুমার সেন, প্রকৌশলী উদয় শেখর দত্ত, প্রকৌশলী কামাল উদ্দিন, প্রকৌশলী মতিউর রহমান, প্রকৌশলী কানাই চন্দ্র দাশ, প্রকৌশলী মো. হারুন, প্রকৌশলী তরুণ তপন দত্ত, প্রকৌশলী সৈকত কান্তি দে, প্রকৌশলী মো. আবু জাফর, প্রকৌশলী মো. মোতাহের হোসেন, প্রকৌশলী আবু তাহের সিদ্দিকী, প্রাক্তন প্রধান শিক্ষক হোসনে আরা, মনছুরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমনা বড়ুয়া চৌধুরী, শিক্ষক শফিকুল ইসলাম, মো. আবুল কাশেম।
এতে বিউবো পরিচালিত মনছুরাবাদ মাধ্যমিক বিদ্যালয় ও শিকলবাহা মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল ২০জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।









