অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের জন্য মারধরের অভিযোগ, স্বামী ও দেবর গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৭:২৫ পূর্বাহ্ণ

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের জন্য মারধরের অভিযোগে স্বামী ও দেবরকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। ধৃতরা হলেন স্বামী আবদুল্লাহ আল মামুন (২৯) ও তার ছোট ভাই আবু হানিফ নোমান (২২)। গতকাল রোববার ভোরে নগরের বহদ্দারহাট এলাকার চৌধুরী বাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন সাংবাদিকদের বলেস, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের জন্য মারধর, গলা চেপে ও ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টার মামলায় স্বামী ও দেবরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধকক্সবাজারে শুরু হলো তিন মাসের পর্যটন কার্নিভাল