অনূর্ধ্ব-১৪ ও ১৬ ক্রিকেট খেলোয়াড়দের রিপোর্টিং ২৬ ও ২৮ নভেম্বর

| বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৪ ও ১৬ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা দল গঠনকল্পে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ খেলোয়াড়দের রিপোর্টিংয়ের সময়সূচি : অনূর্ধ্ব–১৬ রিপোর্টিং– ২৬ নভেম্বর ২০২৬ বিকাল ৪টা এবং অনূর্ধ্ব–১৪ রিপোর্টিং– ২৮ নভেম্বর ২০২৬ সকাল ৮টা। সংশ্লিষ্ট সকল খেলোয়াড়কে নির্ধারিত সময়ের মধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নিচতলায় প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থেকে জেলা কোচ রেজাউল করিম রাজিব (০১৯১৬–৯৬০৭৫০) ও সহকারী কোচ মো. তানভীর (০১৮৫৩–৪০০০০৭) এর নিকট রিপোর্ট করতে বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্দর-সল্টগোলা-নিউমুরিং সড়কের যানজট নিরসন করা হবে : চসিক প্রশাসক
পরবর্তী নিবন্ধআফকন শিরোপা ফিরে পেল সেনেগাল